করোনাবিধি উপেক্ষা করে জমায়েত। প্রতিবাদ করায় পুলিশের ওপর হামলা
দি নিউজ লায়নঃ উল্টো রথযাত্রা উপলক্ষে করোনা বিধি উপেক্ষা করে কয়েক হাজার মানুষের সমাগমে ডিজে বাজানোর প্রতিযোগিতাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরী হল। স্থানীয় একটি ক্লাব এই প্রতিযোগিতার আয়োজন করে ছিল। খবর পেয়ে পুলিশ গেলে তাদের উপরে হামলা হয়। গুরুতর আহত ১ পুলিশ কর্মী তমলুকে পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
হামলার ঘটনায় জড়িত থাকায় গ্রেফতার ১৪ জন। পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার চিরঞ্জীবপুর এলাকায় উল্টো রথ উপলক্ষে স্থানীয় একটি ক্লাব এর উদ্যোগে মঙ্গলবার বিকেল থেকেই প্রচন্ড জোরে ডিজে বক্স বাজানোর প্রতিযোগিতা হয়। তা দেখতে ভিড় জমায় এলাকার আশেপাশের গ্রামের কয়েক হাজার মানুষ। কিন্তু ডিজে বক্স এর আওয়াজ এ অতিষ্ঠ হয়ে ওঠে স্থানীয় বাসিন্দারা। ঘটনার খবর জানতে পেরে রাত আটটা নাগাদ ময়না থানার পুলিশ ঘটনাস্থলে যায়।
সেখানে আচমকাই পুলিশের গাড়ি লক্ষ করে চড়াও ও পুলিশ কর্মীদের ওপর চড়াও হয় কয়েকজন। পুলিশকে মারধর করেন তারা। পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। ঘটনাস্থলে আহত হন কয়েকজন পুলিশ কর্মী। যাদের মধ্যে ময়না থানার এক কনস্টেবল এর মাথায় আঘাত লাগে। রাতে গুরুতর আহত অবস্থায় তাকে ভর্তি করা হয় তমলুকে পূর্ব মেদিনীপুর জেলা সদর হাসপাতালে। ঘটনাস্থল থেকে ১৪ জনকে গ্রেফতার করে ময়না থানার পুলিশ। আজ তাদের তমলুক মহকুমা আদালতে তোলা হয়।
Post a Comment